আমার সব শক্তি শেষ হয়ে গেছে : মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। বাবার মৃত্যুর খবর নিজের সামাজিক মাধ্যমে এক হৃদয়বিদারক পোস্টে জানিয়েছেন মিষ্টি জান্নাত। বললেন, ‘আমার সব শক্তি শেষ হয়ে গেছে।

মৃত্যুর তিন দিন পর, আজ শনিবার (২ আগস্ট) বাবাকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারা দিন-রাত দেখার ব‍্যস্ততা নেই।

নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

তিনি আরো লিখেছেন, ‘আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে।

বাবা নাই—এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত।

এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান, পুরো বিষয়টিই আদতে গুজব।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।