আ.লীগ নেতার মাকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

নোয়াখালীতে ঘরে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীকে কুপিয়ে গুরুতর জখম করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

আহত বৃদ্ধা স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামাল খানের মা।

আহতের আরেক ছেলে মাইন উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা একাই ঘরে ছিলেন। সেই সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের মাথায় তিনটি কোপ দেয়। এরপর কানে থাকা স্বর্ণালংকার ছিঁড়ে নেয় এবং ঘরের বিছানার নিচে রাখা নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

হোসনে আরার নাতি সালমান রক্তাক্ত অবস্থায় দাদি‌কে অচেতন পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহতের ছেলে মাইন উদ্দিন বলেন, এটি শুধুই চুরি নয়, পরিকল্পিত ডাকাতি। আমার মা সবসময় স্বর্ণালংকার পরতেন। তাকে যেভাবে কোপানো হয়েছে, তা বর্বরতা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুট করতে এসে দুর্বৃত্তরা চেনা পড়ে যাওয়ার ভয়ে হামলা চালিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।