আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ মোঃ সুমন মিয়া (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন কসবা উপজেলার আড়াইবাড়ি এলাকার মোঃ রাশেদ মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পিকআপ ভ্যানসহ সুমন মিয়াকে আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।