আসামে ৮ বাংলাদেশি আটক, অভিযোগ অবৈধ অনুপ্রবেশ

ভারতের আসামে আটজন বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত পাড়ি দিয়ে মেঘালয়ের পথ হয়ে তারা আসামে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলেও জানানো হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—বাবু শেখ, আশরাফুল হক, আলামিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, রাহুল আমিন, মোশাররফ আলী এবং আশারুল হক।

জানা গেছে, তারা সবাই বাংলাদেশের জামালপুর জেলার বাসিন্দা এবং কাজের উদ্দেশ্যে চেন্নাই যাওয়ার পথে ছিলেন। আটক ব্যক্তিদের একজন বলেন, ‘আমরা মেঘালয় হয়ে ভারতে প্রবেশ করেছি। নির্মাণ কাজের জন্য চেন্নাই যাচ্ছিলাম। এটি আমার প্রথমবার ভারতে আসা, আমি আর কিছুই জানি না। আমরা শুধু কাজের জন্য এসেছি।’

পুলিশ ইতোমধ্যে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।