ইন্টার মিলানের জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ

সিরি‘আ’তে ইন্টার মিলান পিসার মাঠে ২-০ গোলে জেতে এক নতুন ইতিহাসের সৃষ্টি করেছে। এই জয়ের নায়ক ছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। মার্টিনেজের জোড়া গোল ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে। ৬৯ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। এর ফলে পয়েন্ট টেবিলে ইন্টার মিলানের অবস্থান শক্ত হয়েছে।

এটি মার্টিনেজের সিরি‘আ’ ক্যারিয়ারের ২৫০তম ম্যাচ। এই বিশেষ ম্যাচে তার অর্জন শুধু ব্যক্তিগত নয়, ক্লাবের ইতিহাসের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিসার বিপক্ষে জালে বল জড়ানোর মধ্য দিয়ে তিনি ইতালির ২৯টি ভিন্ন দলের বিপক্ষে গোল করার নজির স্থাপন করেন। ইতালির লিগে এমন ইতিহাস আর কারো নেই।

মার্টিনেজ ইন্টার মিলানের হয়ে মোট ৩৫২ ম্যাচে ১৬৩ গোল করেছেন। পিসার বিপক্ষে জোড়া গোল করে তিনি ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছেন। মাত্র ৯টি গোল করলেই তিনি সাবেক তারকা আলেসান্দ্রো বোনিনসেগনার রেকর্ড ছাড়িয়ে যাবেন। এ তালিকায় শীর্ষে আছেন জিউসেপে মেয়াজা, যিনি ৪০৮ ম্যাচে ২৮৪ গোল করেছেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০টি গোল করা এই ফরোয়ার্ড জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “দুই পরাজয়ের পর এই জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি খেলি দলের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য।”

ইন্টার মিলানের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষের লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়েছে। ১৩ ম্যাচে ৯ জয় ও চার হারে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে এসি মিলান ও নাপোলির পয়েন্ট ২৮। গোল ব্যবধানের কারণে শীর্ষে রয়েছে এসি মিলান।

 

খবরওয়ালা/এসজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।