ফতুল্লায় গানের অনুষ্ঠান শেষে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় গানের অনুষ্ঠান থেকে বের হওয়ার পর সুমন খলিফা (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশের রাস্তার ধারে তাঁর মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সুমনের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তাঁর স্ত্রী ও সংগীতশিল্পী সোনিয়া আক্তার (২৮) বলেন, রবিবার রাতে তাঁরা দুজন পঞ্চবটি এলাকায় একটি গানের অনুষ্ঠানে গিয়েছিলেন। এক পর্যায়ে সুমন বাইরে বের হন, তবে আর ভেতরে ফেরেননি। বহু খোঁজাখুঁজির পর সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর পান সোনিয়া।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।