সারাদিন রোজা রেখে ইফতারে সাবুদানা ও ফলের মেলবন্ধন আপনাকে মুহূর্তেই চাঙ্গা করে তুলবে। সাবুদানা দিয়ে খুব সহজেই চমৎকার ডেজার্ট তৈর করা সম্ভব। এটি শুধু সুস্বাদুই নয়, বরং শরীরের জন্য প্রয়োজনীয় শক্তিও সরবরাহ করে। চলুন যেনে নেওয়া যাক একটি সহজ এবং স্বাস্থ্যকর সাবুদানার ডেজার্টের রেসিপি-
উপকরণ:
সাবু দানা – ১/২ কাপ
দুধ – ২ কাপ
মিষ্টি ফল – ১ কাপ (আম, কলা, আঙুর,আপেল,খেজুর বেদানা ইত্যাদি)
মধু – স্বাদ অনুযায়ী
স্বাদ বৃদ্ধিতে একটু লবণ
প্রস্তুত প্রণালি:
১. সাবুদানা ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।
২. একটি পাত্রে দুধ গরম করুন। দুধ ফুটে উঠলে ভেজানো সাবু দানা দিন।
৩. সাবু দানা স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
৪. সাবু দানা সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।
৫. ঠান্ডা হয়ে গেলে এতে কেটে রাখা ফল মেশান।
৬. স্বাদ অনুযায়ী মধু মিশিয়ে নিয়ে ফ্রিজে রাখুন।
ব্যস হয়ে গেলো সাবুদানার ডেজার্ট এবার ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
খবরওয়ালা/এফএস



