ইবির সেই গণরুমকে রিডিং রুমে রূপান্তর

ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ঘটা বিভিন্ন র‍্যাগিংয়ের আঁতুড়ঘর লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষটি তথা সেই গণরুমকে শিক্ষার্থীদের রিডিংরুমে রূপান্তর করা হয়েছে। রুমটিতে এখন একটি ছোট লাইব্রেরি এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আলাদা আলাদা ডেস্ক স্থাপন করা হয়েছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় ফিতা কেটে হলের এই রিডিংরুম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইবি সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত এবং হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত৷ ছাত্রদের পড়াশোনার জন্য পাঠাগার প্রতিটি হলের অংশ হওয়া উচিত। ছোট আকারের এধরণের পাঠাগার দেখলেই মন ভরে যা। ব্যক্তিগত দান এবং প্রশাসনিক সহযোগিতা মাধ্যমে এই পাঠাগার আরো সমৃদ্ধ হবে৷ আমাদের দেশ সহ কম উন্নত দেশে হল গড়ে উঠেছে ক্যামব্রিজ মডেলে। ওই হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা তা হাউজ টিউটররা দেখাশোনা করে। আমরা আগামীতে চেষ্টা করবো যেন হলের সাথেই হাউজ টিউটররা থাকেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।