ইয়াবার টাকা চেয়েছিলেন স্ত্রীর কাছে, না পেয়ে বসত ঘরে আগুন

স্ত্রীর কাছে চেয়ে ইয়াবা কেনার টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। এতে মালামালসহ ঘরটি পুড়ে গেলেও দৌড়ে প্রাণে বেঁচেছেন তার স্ত্রী ও দুই মেয়ে।  সোমবার (৩০ জুন) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বারোআনি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম সুজন (৫০)। তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

পুলিশ, পরিবার ও স্থানীয় কয়েক বাসিন্দার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াবা কেনার জন্য স্ত্রী পেয়ারা বেগমের কাছে টাকা চান সুজন। পরে সেই টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন নিজ বসতঘরে  পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় তার দুই মেয়ে ও স্ত্রী ঘরেই ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা দৌড়ে বাইরে চলে যান।

স্থানীয়রা জানান, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘরটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে।

পেয়ারা বেগম অভিযোগ করেন, তার স্বামী মাদকাসক্ত। ইয়াবা কেনার টাকা চেয়ে না পেয়ে তাকে ও মেয়েদের পুড়িয়ে মারার জন্য এ কাজ করেছেন সুজন। এ ঘটনার বিচার চান তিনি।

তবে এ ঘটনায় আজ সকাল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক। তিনি বলেন, “আটক ব্যক্তিকে থানাহাজতে রাখা হয়েছে।”

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।