খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, একটা শিশুকে যদি আপনি গুলি হাতে দেন, বন্দুক হাতে দেন শিশু কিন্তু যে কাউকে গুলি করতে পারে। আজকে আসিফ মাহমুদের একই অবস্থা হয়েছে। সে কোনও তোয়াক্কা করছে না, কাউকে তোয়াক্কা করছে না। যেখানে যা খুশি তাই করছে।
সম্প্রতি এক টিভি টকশোতে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে নিলুফার চৌধুরী মনি আরও বলেন, ছোট মানুষকে এত বড় ক্ষমতা (উপদেষ্টা) দেওয়া ঠিক হয়নি। আমরা যে এতদিন প্রতিবাদ করেছি, আজকে তার ফলবান বৃক্ষ হয়েছে। আজকে তার ফল প্রকাশ পাচ্ছে।
উপদেষ্টার জায়গায় থেকে কেউ সশস্ত্র বিদ্রোহের কথা বলতে পারে কিনা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, সে যখন উপদেষ্টার জায়গা থেকে বলেছে, পাঁচ তারিখে যদি এটার মীমাংসা না হতো, ছয় তারিখে আমরা সশস্ত্র অবস্থায় নামতাম।
এটা বলার পরে তার উপদেষ্টা পদ কী ভাবে থাকে আমি জানি না। সে কিভাবে সশস্ত্র পথে নামবে? সশস্ত্র অবস্থায় নামার জন্য যা যা দরকার, সে কি রাষ্ট্রের পুলিশ? সে কি সেনাবাহিনী? সে কি বিজেপি? সে কি? আমরা সেটা জানতে চাই।
খবরওয়ালা/এমইউ