ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৩১

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শতাধিক।

মূলত গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। রবিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেছেন, ইয়েমেনে মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’।

যুক্তরাষ্ট্রের এ হামলার প্রতিক্রিয়ায় হুতিদের মুখপাত্র বলেছেন, ‘ইয়েমেনে মার্কিন হামলা একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসন এবং ইসরাইলকে গাজায়  অন্যায়ভাবে অবরোধ অব্যাহত রাখতে উৎসাহিত করছে।’

তিনি আরও বলেন, ‘বাব আল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ-পরিবহনের জন্য হুমকি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট যা দাবি করেছেন তা ভুল এবং আন্তর্জাতিক জনমতের জন্য বিভ্রান্তিকর।  ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত গাজার সমর্থনে ইয়েমেনের ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা কেবল ইসরাইলি নৌ-পরিবহনের মধ্যেই সীমাবদ্ধ।’

মুখপাত্র আরও দাবি করেছেন, লোহিত সাগরে ইসরাইলে-সংযুক্ত জাহাজগুলোতে মধ্যস্থতাকারীদের জন্য দেওয়া চার দিনের সময়সীমার পরে হামলা চালিয়েছিল হুথিরা।

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ইয়েমেনি দিক থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌযান চলাচল নিরাপদ থাকবে।  মার্কিন অভিযান লোহিত সাগরের সামরিকীকরণের দিকে ফিরে আসছে, এবং এটিই এই অঞ্চলে আন্তর্জাতিক নৌযানের জন্য প্রকৃত হুমকি।’

ট্রাম্প বলেন, ইরান-সমর্থিত হুতি সন্ত্রাসীরা আমাদের বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং আমাদের সেনা ও মিত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের সহিংসতা ও সন্ত্রাসবাদের কারণে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে।

হুতিরা জানায়, তারা এই হামলার প্রতিক্রিয়া জানাবে এবং তাদের আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে।

হুতিরা ২০২৩ সাল থেকে লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে। এ কারণে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।