ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলি হামলা

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। রবিবার (১৫ জুন) ভোরে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন ইসফাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি। — খবর বিবিসি।

ডেপুটি গভর্নর জানান, হামলার ঘটনা সত্য হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণের কাজ চলছে।

এর আগে শনিবার রাতেও রাজধানী তেহরানের নোবোনিয়াদ এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর খবর দেয় ইরানি গণমাধ্যম।

সম্প্রতি ইরানজুড়ে একের পর এক হামলায় উত্তেজনা বেড়েছে। প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

খবরওয়ালা/এন

9k= ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে ইসরায়েলি হামলা
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।