ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ‘কঠোর জবাব’ দেওয়ার নির্দেশ ইসরায়েলের

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের এই লঙ্ঘনের কঠোর জবাব দিতে হবে।’

তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হামলার বিষয়টি স্বীকার করেনি।

এর আগে আজ ভোরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘ইসরায়েল আগ্রাসন বন্ধ করলে ইরানও প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকবে।’

তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই দেশের পাল্টাপাল্টি হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।