ইরানে মোসাদের আরও ৬ গুপ্তচর আটক

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন গুপ্তচরকে ইরানের হামাদান, রাজান ও নাহাভান্দ শহর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা সাইবারস্পেসে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালিয়ে আসছিল। শাসকগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন, গুজব ছড়ানো ও জনমনে অস্থিরতা তৈরির মাধ্যমে তারা ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছিল।
তবে ইরানের নিরাপত্তা বাহিনীর “সঠিক ও সময়োপযোগী গোয়েন্দা তৎপরতায়” তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।

এর আগে ২০ জুন ইরান জানায়, তেহরান-তেলআবিব সংঘাতের মধ্যে তারা মোসাদ সংশ্লিষ্ট আরও ৫৪ জন গুপ্তচরকে আটক করেছে। খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানায়, ওই ব্যক্তিরা রাষ্ট্রবিরোধী প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ও জাতীয় নিরাপত্তা দুর্বল করার ষড়যন্ত্রে যুক্ত ছিল।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে লিপ্ত ইরান, অতীতে পারমাণবিক স্থাপনায় নাশকতা ও বিজ্ঞানী হত্যার ঘটনায় মোসাদকে দায়ী করে আসছে। এসব মামলায় বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।