জবির ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ এবং ‘ভাস্কর্য’ বিভাগের নাম পরিবর্তন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের নাম পরিবর্তন করে ‘আইন ও ভূমি প্রশাসন’ এবং ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ করা হয়েছে। বিশ্ববদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা ও ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত-১৮ অনুযায়ী, বিভাগের শিক্ষার্থীদের আবেদন, স্মারকলিপি, বিভাগীয় একাডেমিক কমিটি ও আইন অনুষদের নির্বাহী কমিটির সুপারিশ বিবেচনায় ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ থেকে ‘আইন ও ভূমি প্রশাসন’ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, ‘দীর্ঘ সময় পর বিভাগের নামে পরিবর্তন এসেছে। অনেক আগে থেকে আমরা আবেদন করে রেখেছিলাম। বিভাগের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পরিকল্পনার আলোকে বিভাগের শিক্ষার কাঠামো সাজানো হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতার সঙ্গে ঐতিহ্যগত সংস্কৃতিও বজায় থাকবে। শিক্ষার্থীদের জন্য বিভাগের বিষয় উপকরণগুলো যেন উপযোগী হয়, সেভাবে প্রস্তুত করা হবে।’

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।