ইসরায়েলি হামলার কঠোর জবাব দেবে কাতার

ইসরায়েলি হামলার কঠোর জবাব দেবে কাতার। এমন তথ্য জাতিসংঘকে জানিয়েছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আরব টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সামা টিভির প্রতিবেদনে বলা হয়, দোহার উপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় কাতার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং ঘোষণা করেছে, যে কোনো পরিস্থিতিতে তারা প্রতিশোধ নেবে।

জাতিসংঘের অধিবেশন চলাকালীন আরব টিভির সঙ্গে কথা বলার সময় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগ্রাসনের মুখে দোহা চুপ করে থাকবে না।

তিনি আরও স্পষ্ট করে বলেন, কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণ হয়েছে। এর প্রতিক্রিয়া না দিয়ে পিছু হটবে না দোহা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, আমরা কাতারের সার্বভৌমত্বের উপর আক্রমণের জবাব দেব।

মুখপাত্র বিষয়টির গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলার জন্য আমরা ক্ষুব্ধ তা বলা তুচ্ছ। কাতার বিশ্বব্যাপী মিত্রদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করছে। প্রতিক্রিয়া সমন্বয় করা হচ্ছে। আমরা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ রাখছি। আমরা ইসরায়েলের জবাবদিহিতার অভাবের অবসান ঘটাব।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।