ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন

fay 15 17 1 24 ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই অনুষদে নতুন ডিন
নিজ সংবাদ ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আইন অনুষদে খন্দকার তৌহিদুল আনাম (তমাল) নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে নিয়মানুযায়ী তারা সুযোগ সুবিধা পাবেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, কলা অনুষদের সদ্য সাবেক ডিন আরবি বিভাগের মাহফুজুর রহমান অবসরোত্তর ছুটিতে যাবেন। এজন্য সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ১ জানুয়ারি থেকে এমতাজ হোসেনকে পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকার মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী ডিন হিসেবে একই বিভাগের ড. তৌহিদুল আনামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে কলা অনুষদের ডিন ড. এমতাজ হোসেন বলেন, ক্যাম্পাস খোলার পরপরপরই দায়িত্ব গ্রহণ করেছি। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।