নব-নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছে শাপলা ফোরাম

fay 16 17 1 24 নব-নির্বাচিত সাংসদদের অভিনন্দন জানিয়েছে শাপলা ফোরামনিজ সংবাদ ॥ সম্প্রতি বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচিত সব সাংসদদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সব সাংসদ দায়িত্বগ্রহণ করায় ইবি শাপলা ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরাম প্রত্যাশা করে এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীল চিন্তাধারা অব্যাহত থাকবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।