চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, মেরামত সম্পন্ন

fay 17 17 1 24 চুয়াডাঙ্গার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল, মেরামত সম্পন্নচুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় মনিরুল নামের এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের উথলী তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় মনিরুল নামের এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা লাল পতাকা দেখিয়ে সংকেত দিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে থামিয়ে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান। এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। অতিরিক্ত ঠান্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। ধীরগতিতে চললেও সারাদিন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। টানা ৩ ঘণ্টার মতো কাজ চলার পর ফাটা অংশের মেরামত সম্পন্ন করা হয়েছে। ট্রেন এখন পুনরায় স্বাভাবিক গতিতে চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।