ইসি আমাদের খাট, পালঙ্ক এই ধরনের প্রতীক দিতে চায়: তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আমাদেরকে প্রতিদিন ইলেকশন কমিশন বলছে শাপলা প্রতীক দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না— এই প্রশ্নে তারা কোনো যৌক্তিক কথা বলতে পারছে না। তারা আমাদেরকে বলছে এই প্রতীক দেওয়া যাবে না, কারণ এটা নাকি সংবিধানে জাতীয় প্রতীক। আমরা বললাম এটা তো কোনোভাবেই জাতীয় প্রতীক না।

কেন জাতীয় প্রতীক না, সেটা আমরা তাদের কাছে হাজির করলাম। তারা বলছে কেন প্রতীক দেব না, এটা আমরা ব্যাখ্যা করবো না। আমরা যে প্রতীক দেব সেই প্রতীক নিতে হবে। তারা আমাদেরকে খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল এই ধরনের প্রতীক দিতে চায়।

সম্প্রতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনে সংহতি জানিয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।