ঈদুল আজহায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

এবছর ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (৪ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও বলা হয়, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়েছে যে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যানবাহন চলাচলের সুবিধার্থে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।