উজানগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

নিজ সংবাদ ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে উজানগ্রামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মার্চ) রমজানের শুরুতে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা, পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, জেলা পরিষদের সাবেক সদস্য প্রফেসর আব্দুল মজিদ, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক ইলিয়াস খান। উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক নেতা সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আফজাল হোসেন শিশির সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।