উপাচার্যের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি

সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র।

সোমবার (২৪ মার্চ) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী।

ওসি জানান, একটি প্রতারকচক্র উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্নজনের কাছ থেকে চাঁদা দাবি করছেন। এ ঘটনায় থানায় জিডি হওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি।

উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার বলেন, আমার নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে টাকা দাবি করা হচ্ছে। বিষয়টি জানার পরই আইনগত ব্যবস্থা নিয়েছি। ওই প্রতারকচক্রের সঙ্গে কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন যেন না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।