হান্নান মাসউদের উপর হামলার বিচার চেয়ে সারজিস আলমের পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে এবং বিচার চেয়ে দলের মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্টে  থেকে এ পোস্ট দেন। 
সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে আব্দুল হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়।

নিচে সারজিস আলমের পোস্টটি খবরওয়ালা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

গতকাল আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের উপরে বিএনপি’র কিছু নেতা কর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপি’র লজ্জিত হওয়া উচিত। 
Z হান্নান মাসউদের উপর হামলার বিচার চেয়ে সারজিস আলমের পোস্ট

বিগত ১৬ বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মত কিছু অকুতোভয়, আপোষহীন, সাহসী তরুণদের হাত ধরে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতাবোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত।

এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এজন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক। 
শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কি কি অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সারসংক্ষেপ বিএনপি’র পক্ষ থেকে তাদের সারা দেশের নেতা কর্মীদের কাছে যাওয়া উচিত। পাশাপাশি এই ১৬ বছরে আওয়ামী লীগ কি কি অন্যায়-অপকর্ম করেছে এবং দিনশেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপি’র পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে।

কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে একসময় ১৫ বছর লাগতো এখন সেটা হতে এখন ৫ বছর লাগবে কিনা সন্দেহ। এই জেনারেশন এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়। তাই বিএনপির সহযোদ্ধাদের পরামর্শ থাকবে এই সময় আর জেনারেশনটাকে আরেকটু সিরিয়াসলি নিবেন।

আর যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচার চাই।

খবরওয়ালা/ এমএ জেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।