উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার হলে গুনগুন শব্দ, তারপর যা ঘটল…

উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এক পরীক্ষার্থী এবং বিদ্যালয়ের দুই কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ এবং হিসাব সহকারী আউয়াল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, পরীক্ষার সময় হলে হঠাৎ গুনগুন শব্দ শোনার পর সন্দেহ হলে এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বিদ্যালয়ের দুই কর্মচারী তাকে সহযোগিতা করেছেন। পরে প্রমাণ মেলায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১২৮ ধারায় তিনজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি বলেন, “পরীক্ষা চলাকালে ১৯ নম্বর কক্ষে ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়।”

উল্লেখ্য, উপ-খাদ্য পরিদর্শক (১৩তম গ্রেড) পদে বাছাই (এমসিকিউ) পরীক্ষা শনিবার (২৫ অক্টোবর) পটুয়াখালীসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।