এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল কবে, যা জানা গেল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১৬ নভেম্বর প্রকাশ করা হতে পারে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, নিয়মানুযায়ী পুনঃনিরীক্ষণের আবেদনের ৩০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৬ নভেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া চলেছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার শুধু অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকলেও এবার তা ছিল না। এছাড়া সরাসরি কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে আবেদন গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিলেন ৬৯,০৯৭ জন পরীক্ষার্থী।

গতবারের (৭৭.৭৮ শতাংশ) তুলনায় এবার পাসের হার কমেছে ১৮.৪৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৭৬,৮১৪ জন কমেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হয়ে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।