এইচএসসি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নির্ধারিত কয়েকটি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে। ক্যালকুলেটরের নির্দিষ্ট মডেল উল্লেখ করে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে,কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

এফএক্স- ১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস প্লাস মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা।

উল্লেখিত মডেল ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।