একাধিক পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। অত্র মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল ১০ এপ্রিল থেকে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী তথ্য অফিসার

পদসংখ্যা:  ২টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি

নির্দেশনা: এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত পদ পূরণে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

বয়সসীমা: ০১-০৪-২০১৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট
গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ দ(ভ্যাটসহ) ২৩ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা জমা দিবেন।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৫

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।