একের পর এক শক্তিশালী ভূমিকম্প, আজও কেঁপে উঠল জাপান

টানা দ্বিতীয় দিনের মতো জাপানে আঘাত হেনেছে ভূমিকম্প। রোববার ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সোমবার (১০ নভেম্বর) ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আজকের ভূমিকম্পটি পূর্ব ইওয়াতে প্রদেশের উপকূলে আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪:২৩ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একদিন আগেই ইওয়াতের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা যায়।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পের পরে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও আঘাত হেনেছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।