এনসিপির গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ছয় সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এই কমিটির অনুমোদন দিয়েছেন।

রবিবার (২৭ এপ্রিল) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জাবেদ রাসিনকে প্রধান করে ছয় সদস্যবিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, অ্যাড.মুজাহিদুল ইসলাম শাহীন, খালেদ সাইফুল্লাহ, অ্যাড.জহিরুল ইসলাম মুসা, সাইফুল্লাহ হায়দার, অ্যাড. হুমায়রা নূর।

এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।