এনসিপির সমাবেশে ড্রোন দেখে আতঙ্কিত লোকজনের দিগ্বিদিক দৌড়

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির ২৭ জুলাইর (এনসিপি) একটি সমাবেশে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দেয়। সামান্য মনোমালিন্য থেকে শুরু হওয়া ঘটনায় এক পর্যায়ে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার ওপর সমাবেশের দৃশ্য ধারণ করতে উড়ানো হয় একটি ড্রোন, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তির মধ্যে বসা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য ধাক্কাধাক্কি হয়। এতে কিছু মানুষ ভীত হয়ে হৈ-চৈ শুরু করে। এরপরই ড্রোনটি উড়তে দেখা যায়, যেটিকে অনেকেই ভুল করে ‘মিসাইল’ ভেবে বসেন। তখনই শুরু হয়  দিগ্বিদিক ছোটাছুটি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। কেউ কেউ ফেসবুকে লিখেছেন, ‘আকাশে উড়ন্ত ড্রোনকে মিসাইল ভেবে মানুষ দৌড়াতে শুরু করে দিয়েছে।’

তবে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই বিভ্রান্তি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম বলেন, ’দুজন দর্শনার্থীর মাঝে সামান্য ঝামেলা থেকেই জনতা বিভ্রান্ত হয়। পরে সারজিস আলম মাইকিং করে বিষয়টি পরিষ্কার করলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।