এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে যা বললেন মাহিম

রংপুরের পীরগাছার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন গুরুত্বপূর্ণ উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান।

এর আগে গত জুলাই মাসে তার অজান্তে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পীরগাছা শাখার কমিটি ঘোষণা হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

ফেসবুক স্ট্যাটাসে মাহিম লিখেছেন, ‘মহান আল্লাহ তাআলা আমাকে এতটা ভালোবাসেন যে, জীবনে যেখানেই গেছি সেখানেই তিনি আমাকে সফল করেছেন (except NCP)।’ তিনি আরও লিখেছেন, ‘আপনারা আমাকে জাতীয় নাগরিক পার্টির একজন সংগঠক হিসেবেই চেনেন। বলা বাহুল্য, এনসিপির পীরগাছা শাখায় আমার কোনো পদ ছিল না। তবে এই উপজেলায় এনসিপির যাত্রা শুরুর সময় দুজন ব্যক্তির মধ্যে আমি একজন ছিলাম। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সচেতনভাবে আমি নিজেকে এনসিপির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।’

মাহিম উল্লেখ করেছেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীরা ভালো জানেন আমি এই নতুন দলটির জন্য কতটা পরিশ্রম করেছি। কাজ করতে গিয়ে ভালোবাসা, লাঞ্ছনা এবং প্রোপাগান্ডা সবই পেয়েছি। যদি কেউ আমার কাজ বা আচরণে কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।