এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, হাসপাতালে পাঠাল পুলিশ

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামের একটি হ্যাচারিতে আলী আকবর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ঘটনার জেরে উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা সংগঠক রাইয়ান কাশেমকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহত আলী আকবর খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হ্যাচারিতে মাছ চুরির অভিযোগে আলী আকবরকে ধরে মারধর করা হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি মারা যান। রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন বিক্ষুব্ধ জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমের ওপর চড়াও হয়। আত্মরক্ষায় তিনি হ্যাচারির একটি পুকুরে ঝাঁপ দিলে স্থানীয়রা সেখানেও গিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহত রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজার জেলার সংগঠক। তিনি সাবেক ছাত্রশিবির নেতা ও এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এই ঘটনায় হোসাইন ও মিজান নামে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য পুলিশ হেফাজতে ঘটনাস্থল থেকে নিয়ে এসে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।