এ টি এম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে: আবরার ফাইয়াজ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ড বাতিল করে আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘এ টি এম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে।’

বুধবার (২৮ মে) দেওয়া স্ট্যাটাসে ফাইয়াজ আরও লিখেন, ‘শাহবাগ ২০১৩ সালে শুধু যে জামায়াত বা বিএনপি নেতাদের রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া বৈধতা এনে দিয়েছিলো, এমন না—পরবর্তী বছরগুলোতে দল-মত নির্বিশেষে নিরীহ মানুষকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে হত্যা করাও বৈধ করে তুলেছিলো।’

তিনি বলেন, ‘একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই।’

wOM0uCNhplRTwAAAABJRU5ErkJggg== এ টি এম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে: আবরার ফাইয়াজ

স্ট্যাটাসের শেষ অংশে তিনি আশা প্রকাশ করে লেখেন, ‘বিএনপি-জামায়াত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি না করে, শাহবাগ তৈরির সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার একদিন করবে।’

আবরার ফাইয়াজের বড় ভাই আবরার ফাহাদ ২০১৯ সালে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন। তার মৃত্যুর পর থেকেই ফাইয়াজ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান সামাজিক মাধ্যমে তুলে ধরছেন।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।