ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বর্তমানে ওমরাহ পালন করতে অবস্থান করছেন মক্কা নগরীতে। সেখান থেকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরীফ-এর সামনে বসে আছেন।
আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরীফের সামনে এসেছি। কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটা আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এই পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন।”
এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা শুভকামনা ও দোয়ার বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন তিনি।
খবরওয়ালা/এফএস



