করোনায় একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) তিনজনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ১৯ জন।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৪ জনের নমুনা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৪৫২ জন। করোনাভাইরাস শুরু থেকে আজ পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া রোগীদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।