কুমারখালীতে পান বিক্রেতার দোকান ভাঙচুর ও পান বিনষ্টের অভিযোগ! 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে একটি পান বিক্রেতার দোকান ভাঙচুর ও পান বিনষ্টের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পান ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, দীর্ঘদিন যাবত তারাপুর মোড়ে তিনি পান বিক্রির ব্যবসা করে আসছেন ইতিপূর্বে অজ্ঞাত ব্যক্তি ছোট বড় ক্ষতি করে আসছে। তারই জের ধরে গত রোববার (২ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাত ব্যক্তি তার দোকানের আসবাবপত্র ভাঙচুর এবং দোকানে থাকা পান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিনষ্ট করে। তিনি বিভিন্নভাবে বিষয়টি জানার চেষ্টা করলেও কারো সন্ধান পাননি। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, এখনও কোন অভিযোগ হাতে পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।