কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কয়া আবাসন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আকাশ (৬)। সে ওই এলাকার দুলাল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশসহ কয়েক শিশু দুপুরে কয়া আবাসন পুকুরে গোসল করছিল। এসময় হঠাৎ আকাশ পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবরওয়ালা/টিএ