বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগে দুই কাউন্টারকে জরিমানা

কুষ্টিয়ায় বেশি ভাড়া আদায়ের অপরাধে বাসের দুই কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলার মজমপুর বাস কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কুষ্টিয়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা ও কুষ্টিয়া বিআরটিএ  সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুষ্টিয়া মজমপুর গেট থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে টিকিটে ভাড়া মূল্য না লেখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কুষ্টিয়া সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা বলেন, ঈদে বাড়িতে আসা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।