রঞ্জুউর রহমান ॥ পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার (১ ফেব্র“য়ারি) কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্ভার, গ্রামের মৃত.লুৎফুর রহমানের পুত্র মতিয়ার রহমান (৪৩) কে কুপিয়ে আহত করা হয়েছে। মতিয়ার রহমান বলেন সন্ত্রাসীরা এর আগে আমার ঘরে লুটপাট করে টাকা পয়সা নিয়ে গেছে। গত দুই দিন আগে আমার পুকুর চুরি করে মাছ মেরেছে, আমি এর প্রতিবাদ করায় সন্ত্রাসী মনিরুল, আসাদুল, দুর্লাভ, ও মানিক বুধবার রাতে বাড়িতে আমাকে খুঁজতে আসে, পরে আমাকে না পেয়ে বৃহস্পতিবার ভোরবেলায় তারা যুক্তি করে আরও লোকজন জোগাড় করে আমার বাড়িতে এসে দরজা ভেঙে আমার ঘর থেকে এক লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় আমি আটকাতে গেলে মনিরুল আমাকে ধরে রাখে এবং দুর্লাভ ধারালো অস্ত্র দিয়ে দুই থেকে তিনটি কোপ মেরে টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমাদের গ্রামের লোকজন উপস্থিত হলে তারা আমাকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহত মতিয়ার রহমান (৪৩) বলেন আমার এই বিষয়টা পার্শ্ববর্তী পুলিশ ক্যাম্পে অবগত করেছি। কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।