কুমারখালীতে সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Fay 9 3 1 24 কুমারখালীতে সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণকুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন ধরনের ১৫০ জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয়ের সামনে ভুক্তোভোগীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মাহবুবুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা শাখার ব্যবস্থাপক মো. শাহিন উদ্দিন, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন সহ প্রমূখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।