কুমারখালীর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানে পাঠিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিতে হবে : এম,পি আব্দুর রউফ

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, সন্তান মানুষ করা শুধু শিক্ষকের দাঁয়িত্ব নয়। আপনার সন্তান প্রতিষ্ঠানে যায় কি না? পথঘাটে কি করে?  কাদের সাথে মিশতেছে। সে সমস্ত বিষয়ে প্রতিষ্ঠানে পাঠিয়ে শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর নিতে হবে অভিভাবকদেরও।

কুমারখালীর দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানে পাঠিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিতে হবে : এম,পি আব্দুর রউফ

গতকাল সোমবার (৪ মার্চ) বিকেলে কুমারখালীর পাথরবাড়ীয় হিজলাকর দাখিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যে কোনো উপায়ে মাদক নির্মূল করতে হবে।

নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষাখাতে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে।  পাথরবাড়ীয়া হিজলাকর দাখিল মাদ্রাসার সভাপতি তুহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ, তথ্য ও প্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকর সহ প্রমূখ।

 

আরও দেখুন:

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।