কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের দেশীয় অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন স্পিডবোটে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ কিশোর-তরুণকে রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এই ঘটনার পর পুলিশ অভিযান চালালেও কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি।

ভিডিওটি বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি স্পিডবোটে থাকা কিশোর-তরুণরা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। এরপর রাত ১০টার দিকে পুলিশের অভিযানের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, পুলিশ একটি ট্রলারে অভিযান চালাচ্ছে। ট্রলারটিতে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে তরুণরা ঝাঁপ দিয়ে নদীতে পড়ে সাঁতরে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল অন্তত ২০টি স্পিডবোট এবং অর্ধশত ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের চার কিলোমিটার অংশে মহড়া দিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো জানান, তাদের আয়োজন বন্ধ থাকলেও প্রতিবছরই কিশোর-তরুণরা এমন মহড়া দিয়ে থাকে। তবে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি আমার জানা নেই। ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই মত প্রকাশ করেছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনা শোনার পর পুলিশ কুমার নদে অভিযান চালায়। তবে অস্ত্র প্রদর্শনকারী কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।