কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার এবং আবিদপুর গ্রামের যুবলীগ নেতা আবু মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও বুড়িচং থানা পুলিশের যৌথ অভিযানে ময়নামতি সিন্ধুরিয়াপাড়া ও আবিদপুর গ্রামে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, আখলাক হায়দার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি টানা দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

অন্যদিকে মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রাম থেকে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আবু মুসার বিরুদ্ধেও জুলাই-আগস্টের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।