নিজ সংবাদ ॥ বৃহঃবার (৮ ফেব্রুয়ারি) মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোঃ বিল্লাল হোসে (৩৮) এর কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। সে কুষ্টিয়া সদরের শালদহ গ্রামের তাহাজুল শেখের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুমন আহমেদকে ইয়াবাঠ্যোবলেচ সেবন ও সংরক্ষনের দায়ে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের বিধান রয়েছে। উক্ত অভিযানে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইষিতা আক্তারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে ।




