খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 15শে চৈত্র ১৪৩০ | ২৮ই মার্চ ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5
নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার অবৈধ টলি গাড়ির ধাক্কায় ১৪ বছর বয়সী আলী নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গত (২৬ মার্চ) সকালে শহরের হরিশংকরপুরে এ ঘটনা ঘটে। আলী কুমারখালী উপজেলার সাঁওতা কারিগরপাড়া গ্রামের হাসান কাপড় ব্যবসায়ীর ছেলে ও সে সাঁওতা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শিক্ষার্থী তার নিজ বাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে শহরের আসার সময় এবং বোঝাইকৃত ইটের টলি লাইনী বটতলা নামক স্থানে যাওয়ার পথে ঐ স্কুল শিক্ষার্থীকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঐ শিক্ষার্থী নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।