কুষ্টিয়ায় ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে

fay 12 2 2 24 কুষ্টিয়ায় ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে
নিজ সংবাদ ॥ বৃহস্পতিবার দুপুরে ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে। তারা দু’জনই মাথা নাড়িয়ে কবুল সম্মতি জানিয়েছেন। কুষ্টিয়ার মিরপুর ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে নির্মান শ্রমিক বাক প্রতিবন্ধী হৃদয় হোসেনের সাথে পার্শ্ববর্তী বহুলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা পুরাতন পাড়ার কৃষক তাজুলের বাক প্রতিবন্ধী মেয়ে সোনিয়া খাতুনের বিয়ের ঘটনায় দুই পরিবার ও এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ছে। বাক প্রতিবন্ধী দম্পতির সংসার যেন সুখের হয় এজন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।