কুষ্টিয়ায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া সদরের বটতৈলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফিরোজ হ্যাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নয়ন ইসলাম (২৫) ও রনি (২৬)। তারা কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের কর্মী। অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে দুর্ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক আটকে বিক্ষোভ করছেন। এতে বটতৈল মোড়ের দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধারে বাধা দিচ্ছেন। তাদের দাবি, বাসের মালিককে হাজির করতে হবে। তার আগে মরদেহ নেওয়া যাবে না।

কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, সড়ক অবরোধের খবর শুনেছি। সমাধানের চেষ্টা চলছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।