কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যবকের মৃত্যু

নিজ সংবাদ ॥ রাজমিস্ত্রির কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে কুষ্টিয়া স্টেডিয়াম থেকে জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের নিজ গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন যুবক মনির (১৮)। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মোল্লা তেঘরিয়া এলাকায় ইটবোঝাই বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন তিনি।  নিহত মনির কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের আবাসন এলাকার নওশের আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল নিয়ে কুষ্টিয়া থেকে রওনা হয়েছিলেন মনির। মোল্লা তেঘরিয়া এলাকার অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  নিহতের দুলাভাই শরিফুল ইসলাম বলেন, কুষ্টিয়া স্টেডিয়াম থেকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশে বাইসাইকেল নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। মোল্লা তেঘরিয়া এলাকার অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ইট বোঝাই ট্রাক মনিরকে চাপা দিলে এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাড়ি ফেরা হলো না মনিরের। জীবন যেনো থেমে গেলো সড়কেই। একটুর জন্য আমরাও প্রাণে বেঁচে গেছি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।