কেউ শিক্ষকের সাথে বেয়াদবি করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে : কামারুল এমপি

fay 17 23 1 24 কেউ শিক্ষকের সাথে বেয়াদবি করলে দাতভাঙ্গা জবাব দেয়া হবে : কামারুল এমপি
মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেছেন-আমার সংসদীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা থেকে লোক নিয়ে এসে আর কোন সভাপতি করবোনা, আমলা থেকে লোক নিয়ে এসে চিথলিয়ায় সভাপতি করবোনা, আপনার এলাকার কৃতি সন্তানেরাই দায়িত্ব পালন করবে। কেউ যদি কোন শিক্ষকের সাথে বেয়াদবি করে তাহলে তার দাতভাঙ্গা জবাব দেয়া হবে। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কর্মরত মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে দেয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সোমবার (২২ জানুয়ারী) দুপুর ১২টায় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পরিবার আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক ও আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০২ (মিরপুর -ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি আলহাজ্ব এড.আব্দুল হালিম, সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, কামারুল আরেফিন এমপির সহধর্মিণী শেফালী আরেফিন, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। এছাড়া বিকেল ৪টায় সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে কামারুল আরেফিন এমপি বলেন-আমি আশ্বস্ত করতে চাই, ভাগের টাকা, টি আর কাবিখার টাকা এমপি সাহেব খাবেনা, আমার লোকজন খাবেনা, সঠিক উন্নয়নের কাজেই ব্যয় করা হবে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাহস যোগাবেন, আমার সমালোচনা করবেন, গুনগান করবেন না, আমাকে আগামী ৫ বছর মিরপুর ভেড়ামারাবাসীর সেবা করতে সহযোগিতা করবেন, যাতে সারা বাংলাদেশের মধ্যে মিরপুর ভেড়ামারা উন্নয়নের মডেল হিসেবে সুনাম অর্জন করতে পারে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।